রীতি লঙ্ঘন করলে কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা: শাহরিয়ার

আপডেট : ০৬ জুন ২০২৩, ০১:২৭ এএম

কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মন্তব্য করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সম্প্রতি কয়েকজন কূটনীতিকের বিএনপি কার্যালয়ে গমনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে আলম বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ছয় মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠিতে ‘অতিরঞ্জন, তথ্যের অভাব ও অসঙ্গতি’ রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আগামী দিনে এ ধরনের কর্মকাণ্ড বাড়তে পারে। তবে আমরা এই কংগ্রেসম্যানদের সবার কাছে গঠনমূলকভাবে পৌঁছাব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে কেন্দ্র করে সরকারবিরোধী শক্তি অপপ্রচার ও ভুল তথ্য প্রচারে লিপ্ত হয়েছে।

শাহরিয়ার আলম আরও বলেন, মূলধারার মিডিয়ার এসব তথ্য যাচাই ও বিবেচনাবোধের সাথে কাজ করার একটি বড় দায়িত্ব রয়েছে।


একাত্তর/এআর

সাবেক দুই মার্কিন কূটনীতিক ফ্রিডম রাইট নিয়ে কাজ এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত...
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে বিশ্বের সামনে তা স্পষ্ট করেছে সরকার। 
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সরকার বা নির্বাচন কমিশন থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনের বাইরে যেসব দল আছে তাদের কাছ থেকে ভোট বর্জনের চাপ আসতে পারে।   
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের কথা বলা সরকার পছন্দ করছে না। তারপরেও তাদের ‘কালচালার স্পেস’ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর