সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে বিশ্বের সামনে তা স্পষ্ট করেছে সরকার। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে।

৫ আগস্টের আগে ও পরের সরকারের মধ্যে পার্থক্য আছে। এজন্য সম্পর্ক স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি। উভয় দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে জানান তৌহিদ হোসেন।

কয়েকটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা উস্কানিমূলক বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রচারণা চলছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা জানান, দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দৃঢ় প্রতীজ্ঞ অন্তর্বর্তী সরকার। এখানে কোনো সাম্প্রদায়িকতার সুযোগ নেই। দু-একটি ঘটনা ঘটেছে, যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় এনেছে সরকার।

এআর
সাবেক দুই মার্কিন কূটনীতিক ফ্রিডম রাইট নিয়ে কাজ এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত...
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর