১০ বছরে ১৫ লাখ টন এলএনজি আমদানি করা হবে ওমান থেকে

আপডেট : ১৯ জুন ২০২৩, ১০:০৫ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করার লক্ষ্যে ওমানের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। ১০ বছর মেয়াদী চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে বছরে ১৫ লাখ টন এলএনজি আমদানি করা হবে।  

সোমবার রাজধানীর একটি হোটেলে ওমানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং কোম্পানির সঙ্গে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন বা পেট্রোবাংলার চুক্তি সই করেছে। 

চুক্তিতে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি কার্গোতে শূন্য দশমিক ২৫ মিলিয়ন মেট্রিক টন থেকে পর্যায়ক্রমে দেড় মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করা হবে।

২০২৬ সালে ৪ কার্গো এলএনজি সরবরাহের মধ্য দিয়ে সরবরাহ কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালে ১৬ কার্গো এলএনজি ও ২০২৮ সালে আসবে ১৬ কার্গো এলএনজি।

এছাড়া ২০২৯ সাল থেকে ২৪ কার্গো করে পরবর্তী বছরগুলোতে এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি।

 

একাত্তর/এআর

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর