হোলি আর্টিজান হামলার সাত বছর

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম

হোলি আর্টিজান হামলার সাত বছর আজ। ২০১৬ সালের এই দিনে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা। নিহতদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

শনিবার সকালে হোলি আর্টিজান ভবনের সামনে অস্থায়ী বেদিতে এই শ্রদ্ধা জানান তারা। ২০১৬ সালে ১ জুলাই রাত সাড়ে ৮টার পর হলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে জঙ্গিরা। ক্যাফেটি ১২ ঘণ্টা অবরুদ্ধ করে বেশ কিছু লোককে জিম্মি করে রাখা হয়।

ভয়াবহ এই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ নিহত হন ২২ জন। জঙ্গি হামলায় অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, সাত জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও দুইজন বাংলাদেশি ছিলেন।

image


২০১৯ সালের ২৭ নভেম্বর আলোচিত এ মামলার রায় দেয়া হয়। হামলায় জড়িত থাকার জন্য আট জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়। এদিকে আলোচিত হোলি আর্টিজান মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, উত্থানের আর সুযোগ নেই: ডিএমপি কমিশনার

চলতি জুলাই মাসেই এই ঘটনার মামলায় শুনানি শেষ হবার আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আর শুনানিতে সব জঙ্গির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডও প্রত্যাশা করছেন তারা।


একাত্তর/আরএ

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
সরকারের পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ‘ইকেবানা’ উপহার পাঠিয়েছেন গুলশানের হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিক হিরোশি তানাকার মেয়ে আতসুকো তানাকা।
বাংলাদেশে আর জঙ্গি-সন্ত্রাসবাদের উত্থান হবে না বলে মনে করছেন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর