জঙ্গি হামলা হচ্ছে, সবাইকে ঘরে ফেরার আহ্বান সরকারের

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম

সরকারের পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানিয়েছে সরকার।

রোববার সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

এদিনই সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে সারাদেশ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অসংখ্য যানবাহন, স্থাপনা, বাড়িঘরে হামলা, ভাঙচুর চালানো ও আগুন দেয়া হয়েছে।

সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে।

জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্দোলনকারীদের এক দফা কর্মসূচি ঘিরে সারাদেশে সহিংসতায় ছড়িয়ে পড়ার মধ্যে দেশে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে বলে সরকারের নির্বাহী আদেশে ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সারাদেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে।

আরবি
দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর