সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০১:৫১ পিএম

কোরবানি দাতার সংখ্যার দিক থেকে এবার শীর্ষে ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম কোরবানি হওয়া জেলার তালিকায় আছে ময়মনসিংহ। সারাদেশে কোরবানি হওয়া পশুর শীর্ষে ছাগল। এবার কোরবানি হয়েছে মোট এক কোটি ৪১ হাজার ৮১২টি পশু। এর মধ্যে শুধু ছাগলই কোরবানি হয়েছে সাড়ে ৪৮ লাখ। আর গরু ৪৫ লাখ ৮১ হাজার। কোরবানির পরদিন এ তথ্য জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর।

সারাদেশে এবার সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম হয়েছে ময়মনসিংহ বিভাগে। সংখ্যার হিসাবে এবার মোট এক কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি হয়েছে। যা গত বছরের তুলনায় ৯১ হাজার ৪৯টি বেশি।

প্রশ্ন হচ্ছে সারা দেশের কতোগুলো পশু জবাই হলো, ঈদের পরদিন বিকেলের মধ্যে কিভাবে সেই তথ্য পেলো প্রাণিসম্পদ অধিদপ্তর?

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. এমদাদুল হক তালুকদার এ বিষয়ে জানান, ইউনিয়ন পর্যায়ে থাকা এআই টেকনিশিয়ান, এলডিডিপি কর্মকর্তা, বিএফএ, উপজেলা প্রাণীসম্পদ উপ-সহকারী কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও লাইভস্টক অফিসারসহ অন্যান্যদের থেকে প্রাপ্ত তথ্য সমন্বয় করেই প্রকাশ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর।

এবার ঈদের আগে প্রাণি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, এবার চাহিদার চাইতেও সারাদেশের ব্যক্তি ও খামার পর্যায়ে মোট ২১ লাখ পশু অতিরিক্ত রয়েছে। ছয় লাখ ৮১ হাজার খামার থেকে তথ্য সংগ্রহ করেই এই তথ্য জানায় মন্ত্রণালয়। প্রাণিসম্পদ মন্ত্রী জানান, গেল কয়েক বছর ধরে পশু আমদানি বন্ধ থাকার সুযোগই গবাদী পশু পালনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

image


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কোরবানির পর পরই আমরা সমস্ত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি আরও কিছু পদক্ষেপ নিয়েছি। ফলে বাংলাদেশে কোরবানি পরবর্তী অতীতের যে অভিজ্ঞতা তার চেয়ে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, অল্প জায়গায় এতো ঘনবসতি থাকার পরেও আমাদের গবাদিপশুর উত্তরোত্তর উন্নতি হচ্ছে। আমরা উন্নত জাতের ঘাস সারাদেশে চাষ করছি।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে ছাগল ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি। গরু ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি। মহিষ ১ লাখ ৭ হাজার ৮৭৫টি। ভেড়া ৫ লাখ ২ হাজার ৩০৭টি। এবং ১ হাজার ২৪২ টি অন্যান্য পশু কোরবানি হয়েছে।

একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রভাবিত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর...
ভারতের মূল মনোযোগ এখন সক্ষমতা এবং অভিপ্রায়ের ওপর, বিশেষ করে বাংলাদেশের নতুন সরকার সীমান্ত নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশের মতো বিষয়ে সহযোগিতা করবে কি না এবং দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে...
এই সিদ্ধান্তকে ‘বাস্তবতাবিবর্জিত’, ‘আত্মঘাতী’ এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার শামিল বলে আখ্যা দিয়েছেন ৩২১ প্রকাশক।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর