১৭-১৮ জুলাই চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম

ঢাকার গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার (প্রাইভেট চেম্বার) এবং ব্যক্তিগত অস্ত্রোপচার (প্রাইভেট অপারেশন) ১৭ থেকে ১৮ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে এক বৈঠকের পর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ) এই ঘোষণা দিয়েছে।

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তারের বিষয়ে আলোচনা শেষে তিনদিনের কর্মসূচি গৃহীত হয়।

পরে ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই দেশের প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকরা। 

সেই সঙ্গে ১৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। এই কর্মসচির পর ১৮ জুলাইতে ওজিএসবি আবারও বিএমএর সঙ্গে বৈঠকে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

যে ঘটনায় গ্রেপ্তার হন দুই চিকিৎসক

গত জুনের দ্বিতীয় সপ্তাহে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে এসে অস্ত্রোপচারে নবজাতকসহ মারা যান মাহবুবা রহমান আঁখি নামে এক নারী। সেই ঘটনায় গ্রেপ্তার হন ডা. শাহজাদী ও ডা. মুনা। বর্তমানে তারা কারাগারে আছেন।

অন্তঃসত্ত্বা আঁখিকে ৯ জুন রাতে কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালের স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে। যদিও ওই চিকিৎসক তখন দেশের বাইরে ছিলেন। বিষয়টি রোগী বা স্বজনদের থেকে আড়াল রাখে কর্তৃপক্ষ। অন্য চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে গত ১১ জুন অস্ত্রোপচার করেন। এ সময় নবজাতকের মৃত্যু হয়। পরে আঁখিও মারা যান।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে বন্যার অবনতি, বাড়ছে দুর্ভোগ

ওই ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে মামলা দায়ের করেন। আঁখির অস্ত্রোপচার করা ডা. শাহজাদী ও ডা. মুনাকে হাসপাতাল থেকে ১৫ জুন রাতে গ্রেপ্তার করে পুলিশ।

যদিও ঘটনাটির জন্য সেন্ট্রাল হাসপাতাল দুষছে ডা. সংযুক্তাকে। আর তিনি দোষারোপ করে আসছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং জড়িতদের শাস্তির দাবিও উচ্চারিত হয়।


একাত্তর/আরবিএস  

মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পদোন্নতিসহ দুই দফা দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর