অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী

'বন্দি থেকে দেশের খাদ্য-চিকিৎসা নিরাপত্তার রূপকল্প লিখেছি'

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে যখন বন্দিখানায় নিয়ে যাওয়া হয়, তখন সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার রূপকল্প তৈরি করেছি।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন বলেন, আমাকে যখন বন্দিখানায় নেয়ে যাওয়া হয়, তখন আমি সময়টা হেলায় নষ্ট না করে সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের চিন্তা করেছি। সেজন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কীভাবে কাজ করা যায়, তার জন্য রূপকল্প তৈরি করেছি। দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তার চিন্তা সবসময় আমার মাথায় ঘুরপাক খেত। আর সেই রূপকল্পই আজ ভিশন-২০২১ বাস্তবায়ন হয়েছে

তিনি বলেন, আমাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। শর্ত ছিল আমি নির্বাচন করতে পারব না। আমি বলেছি একটা এসি রুম আর এসি গাড়ি, এসবের আমার প্রয়োজন নেই। কারণ আমার বাবা এ দেশের মন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন। আমিও এ দেশের প্রধানমন্ত্রী ছিলাম। সুতরাং আমার মধ্যে নিজের ভগ্য উন্নয়নের কোনো লোভ নেই। আমি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।


একাত্তর/এআর

হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ চিকিৎসা নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণ এবং ভবিষ্যতে সহযোগিতামূলক সক্ষমতা গড়ে তুলতে সম্পৃক্ত হয়েছে।
জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকায় ওষুধের সংখ্যা বাড়িয়ে ২৯৫ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর