ধারা সংশোধন ও নাম বদল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:৩২ পিএম

অবশেষে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন ধারা পাল্টানোর পাশাপাশি বদলে ফেলা হচ্ছে হচ্ছে আইনটির নামও।  

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে। নতুন নাম হবে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’। নাম পরিবর্তনের সাথে আইনের অনেক ধারাতেও পরিবর্তন আনা হচ্ছে।

তথ্যপ্রযুক্তি আইনের ৫টি ধারা বিলুপ্ত করে ২০১৮ সালের সেপ্টেম্বর প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। আইনটির প্রয়োগ শুরু হওয়ার পর থেকেই এর অপব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এই আইনের শিকার হয়ে জেলে গেছেন অনেক সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। 

এর অপব্যবহার ঠেকাতে বিভিন্ন অধিকার সংগঠন, গণমাধ্যমের সম্পাদকীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন পক্ষ থেকে আইনটি বন্ধের দাবি জানিয়ে আসা হচ্ছিল। সম্প্রতি আইনমন্ত্রী জানান, সেপ্টেম্বরেই পাল্টে ফেলা হবে ডিজিটাল নিরাপত্তা আইন। 


একাত্তর/আরবি 

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই বলে আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেছেন, এ সংক্রান্ত বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।
সংসদে বিরোধিতার মুখেই পাস হলো বহুল আলোচিত ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’। পাস হওয়া বিলে বিনা পরোয়ানায় তল্লাশি ও মিথ্যা মামলা দায়ের করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান রাখা হয়েছে।
সাংবাদিকদের আপত্তির মুখে সংসদে উত্থাপিত সাইবার নিরাপত্তা বিলের কয়েকটি ধারায় সংশোধন ও কিছু ক্ষেত্রে ভাষাগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ, কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ক্ষতি, সাইবার সন্ত্রাসী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর