‘অন্য দেশ নিয়ে কয়দিন কথা বলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ’

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রশ্ন তুলেছেন, বিশ্বের বহু দেশে নির্বাচন হলেও সেসব দেশ নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কয়দিন কথা বলে। কিন্তু বাংলাদেশ নিয়ে তারা প্রতিদিন কথা বলছেন। 

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

মোমেন বলেন, গত কয়েক মাসে বিশ্বের শখানেক দেশে নির্বাচন হয়েছে। ডিসেম্বরের আগে আরও ২২ টি দেশে নির্বাচন হবে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট আর জাতিসংঘ সেসব দেশের নির্বাচন নিয়ে কয়দিন কথা বলে না? অথচ তারা প্রতিদিন আমাদের নির্বাচন নিয়ে কথা বলে। 

বাংলাদেশের নির্বাচন সামনে রেখে পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা বেড়ে যাওয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ প্রশ্ন তোলা হলো।  

এ সময় তিনি ভোটারদের বিচক্ষণতা ও নির্বাচনে সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে স্বচ্ছ, সুন্দর। বাঙালি বিচক্ষণ জাতি। তারা যখন ভোট দেয় দেখে-শুনেই দেয়। 

তিনি বলেন, ‘আমরা দেশে মারামারি-কাটাকাটি চাই না। আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই। এই নির্বাচনে শেখ হাসিনাকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে তার ট্র্যাক রেকর্ড অনুযায়ী দেশ এগিয়ে যাবে। 

আর শেখ হাসিনা নির্বাচিত না হলে দেশে বিএনপি-জামায়াত জোটের ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলের মতো অবস্থা হবে বলে মন্তব্য করেন মোমেন। 

সম্প্রতি ইয়েমেনে জিম্মি দশা থেকে সেনা কর্মকর্তাকে জীবিত উদ্ধার নিয়েও কথা বলে মোমেন। তিনি বলেন, আজকে সুখের দিন, আল কায়েদার হাতে জিম্মি একজন সেনা কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। এটা সম্ভব হয়েছে, সব দেশের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক থাকার কারণে। 


একাত্তর/আরবি 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর