এখন পর্যন্ত হ্যাকিং হয়নি, তবে ঝুঁকি আছে: সার্ট

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০২:৪৯ পিএম

কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) জানিয়েছে, কয়েকটি সার্ভারে অ্যাটাকের চেষ্টা হয়েছে। তবে সেগুলো সঙ্গে সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণে আনা গেছে। এখন পর্যন্ত কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটনি এবং তথ্য হ্যাক হয়নি। তবে ঝুঁকি আছে।

বুধবার দুপুরে একাত্তরকে এ তথ্য জানিয়েছে সরকারি সাইবার ইস্যু দেখভালকারী এই সংস্থাটি। 

তাদের দাবি, সাইবার অ্যাটাকের হুমকি দেওয়া হলেও সব কিছু তাদের নিয়ন্ত্রণেই আছে। 

এদিকে সাময়িক বন্ধ আছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট। 

নির্বাচন কমিশন (ইসি) সূত্র একাত্তরকে জানিয়েছে, দেশের সাইবার হামলার শঙ্কায় নয়, এমন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকবিলায় প্রস্তুতি হিসেবে (ড্রিল) সাময়িকভাবে সার্ভার বন্ধ আছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা আবারও স্বাভাবিক হবে।

এর আগে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল, সাইবার হামলা রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩১ জুলাই নিজেদের ভারতীয় হ্যাকার পরিচয় দিয়ে তারা হুমকি দিয়েছিল, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার হামলা চলানো হবে।


একাত্তর/এসি

ইন্টারনেট না থাকা আর দেশের অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে সাইবার হামালার শিকার হয়েছে ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সাইবার নীতিমালা, দুর্বল অবকাঠামো...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর