সিনিয়র সচিবের মর্যাদা পেলেন আইজিপি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিব মর্যাদা দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।‌ ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

সিনিয়র সচিব মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপনে জানানো হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ১২ জানুয়ারি থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত মোট এক বছর ৬ মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। চাকরিকালে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 

একাত্তর/জো
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে অভিযোগ আসা অব্যাহত রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর