রেলপথে যুক্ত হবে মোংলা ও পায়রা বন্দর: রেলমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে আগামী বছর যশোর এবং পরে মোংলা ও পায়রা বন্দর যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যা দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

বৃহস্পতিবার পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। এ পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় সোয়া দুই ঘণ্টা। সকাল ১০টার দিকে পরীক্ষামূলক ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। 

পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে এ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রকল্পের সাথে যুক্ত দেশি-বিদেশি প্রকৌশলী, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

ট্রেনটি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছানোর পর সেখানে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী।

পরীক্ষামূলক চলাচলকে কেন্দ্র করে ভাঙ্গা জংশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে। আগামী মাসের ১০ তারিখ এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

তিনি আরও বলেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮০ শতাংশ এবং যশোর পর্যন্ত ৭৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আধুনিক ব্যবস্থা যুক্ত করে ভাঙ্গা জংশনটি করা হচ্ছে।   

রেল জনগণের সম্পদ এবং তা রক্ষা করা সকলের দ্বায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, রেল সম্পদ যেন দুষ্ট লোকেরা ধ্বংস করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। 

মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রেল জ্বালিয়ে দিয়েছে একটি গোষ্ঠী। রাজনৈতিক প্রতিহিংসায় রেলে আক্রমণ ও রেলের সম্পদ নষ্ট করা হয়েছে। এসব বন্ধের আহবান জানান তিনি। 

মোংলা বন্দরকে পুরোপুরি ব্যবহারের জন্য এই পথ সহায়ক হবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। ঢাকা থেকে খুলনার দূরত্ব অর্ধেকে কমে আসবে।

ভারতের সাথে যারা ব্যবসা করেন তারা এই পথ ব্যবহার করতে পারবে বলেও জানান তিনি।  

রেলমন্ত্রী বলেন, আগের কোনো সরকার রেলপথের উন্নয়ন করেনি। রেলকে প্রত্যেকটি জেলার সাথে সংযুত করা হবে। নদী এবং সমুদ্র পথের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

আরবিএস  
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।  তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল...
ঈদুল আযহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর