সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম

দেশের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নাই।

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার গণভবনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। সংবিধানের ১২ অনুচ্ছেদে এটা বলা আছে। কিন্তু জিয়া সে অনুচ্ছেদ বাতিল করে দেয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ১২ অনুচ্ছেদ আবারও পুনঃস্থাপিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ ভাবেই আমরা চলতে চাই।

চাকরির ক্ষেত্রে আগে হিন্দু ধর্মাবলম্বীদের বৈষম্য থাকলেও এখন সেটা নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, হেবা আইন অনুযায়ী, মুসলিম নারীরা যেমন সম্পত্তির অধিকার পায়। হিন্দু নারীদের জন্যও সেই আইন করা হয়েছে। ফলে সম্পত্তির অধিকার থেকে হিন্দু নারীরা আর বঞ্চিত হবেন না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে।

‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আন্তর্জাতিকভাবেও বিশ্বের সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলছে বাংলাদেশ। কারো সাথে বৈরিতায় বিশ্বাস করি না।’

কিছু মানুষ সব সময় বিদেশে গিয়ে নিজ দেশের বদনাম করে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবক্ষেত্রেই কিছু মানুষ আছে যারা শুধু দেশ নয়, বিদেশে গিয়েও দেশের বদনাম করে। তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্রেই স্বার্থান্বেষী কিছু মানুষ আছে। তারা দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে।

তবে দেশকে উন্নত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নত, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। 

আরবি
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর