জামালপুরের জেলা প্রশাসক প্রত্যাহার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি দেওয়ার একদিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইমরান বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’

এই খবর গণমাধ্যমে প্রকাশের পর বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় ইসি।

ওই চিঠিতে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে জামালপুরের জেলা প্রশাসককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম নির্বাচনী দায়িত্ব দেয়া উচিত হবে না বলে মত দেয় ইসি।

নির্বাচনের আগে জেলা প্রশাসকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেয়া প্রয়োজন বলেও ওই চিঠিতে জানানো হয়েছে।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেএসএইচ
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জেলা প্রশাসকদের যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর