অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহযোগিতার উপর নির্ভরশীল ইসি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:২৩ পিএম

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর নির্ভরশীল নির্বাচন কমিশন (ইসি)। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার কমিশন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব বলেন সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সারাদেশের নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সিইসি হাবিবুল আউয়াল।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। তবে, আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর নির্ভরশীল কমিশন।

আড়াই ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, মাঠের পরিবেশ এখন পর্যন্ত ভালো থাকলেও কোনো কোনো এলাকায় প্রশাসনিক সঙ্কট আছে বলে কমিশনকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়া হয় নির্বাচনী কর্মকর্তাদের।

একাত্তর/কেএসএইচ

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর