পদ্মা ব্যাংক থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকা আদায়ের সুপারিশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম

স্থায়ী আমানত হিসেবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫৩৬ কোটি টাকা পদ্মা ব্যাংকের কাছ থেকে আদায় করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের জমা করা টাকা সুদসহ ২০১৬ সালে ফেরত দেওয়ার কথা ছিল তৎকালীন ফারমার্স ব্যাংকের।

ফারমার্স ব্যাংক ঢাকার বিভিন্ন শাখায় ওই টাকা রাখা হয়। সবচেয়ে বেশি সুদ দেয়ার কথা বলে এ টাকা নিয়েছিলো ব্যাংকটি। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এর মধ্যে ঋণ কেলেঙ্কারি, নানা অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংকের মালিকানা বদল হয়। নাম পাল্টে হয় পদ্মা ব্যাংক। এখনো সেই টাকা তুলতে পারেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

এনিয়ে সংসদীয় কমিটিতে আগেও আলোচনা হয়েছিলো। সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো বাংলাদেশের রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণার যথাযথ ব্যবস্থা নেওয়াসহ দশ বছরের মধ্যে জীবন চক্র হারাতে পারে এমন রাবার গাছের একটি হাল নাগাদ তালিকা এবং সরকারি ও বেসরকারি রাবার বাগানের হাল নাগাদ তালিকা পরের সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে আগামী কপ-২৮ সম্মেলনের পূর্বে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে একটি সম্ভাব্য তালিকা প্রণয়নের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাজেট বৃদ্ধি এবং নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রটি সচল না থাকায় লিজ দেওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কেএসএইচ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অভ্যাস বদলাতে পারলে এই ধরনের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব। বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও চাইলে প্লাস্টিকের ব্যবহার...
সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।
যুদ্ধে অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে সে টাকা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরচ করলে বিশ্ব রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে ছয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর