সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের তাগিদ

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:০৭ পিএম

সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ হয়েছে। আর ফাঁকা রয়েছে তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ।

সংসদীয় কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এ ছাড়া আন্তমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড), সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে শূন্য পদের সংখ্যা বলা হলেও মন্ত্রণালয়ভিত্তিক তথ্য দেয়া হয়নি। তাই আগামী বৈঠকে মন্ত্রণালয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। আর শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, সেটা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়গুলোর শূন্যপদ পূরণের বিষয়েই আলোচনা হয়েছে। সেখানে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়োগে অগ্রাধিকার দেয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশ নেন।

কেএসএইচ
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  
চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।
আরও ১২টি সংসদীয় কমিটি গঠন হলো বুধবার। এর মধ্য দিয়ে দ্বাদশ সংসদের যাত্রা শুরুর পাঁচ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করা হলো। গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সবগুলো কমিটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর