প্রথমবারের মতো বিমানবন্দরে মানি লন্ডারিং রোধে ইউনিট গঠন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি কয়েক মাস। আসছে নির্বাচনে যেন কেউ টাকা পাচার করতে না পারে সেজন্য হযরত শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো মানি লন্ডারিং এবং চোরাচালান রোধে একটি ইউনিট গঠন করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। 

কাস্টমস হাউজ মনে করছে নির্বাচনকে সামনে  রেখে অসাধু ব্যক্তিরা দেশের বাইরে অর্থ পাচার করতে পারে। তা রোধেই এই উদ্যোগ।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন,  এই সময়টা তো খুব ক্রুশিয়াল, তাছাড়া বিশ্বব্যাপী ডলার সংকটের কারণে মুদ্রা পাচারের ঘটনা বেশি ঘটছে, এসব রোধে আমরা কাজ করছি।  

কর্মকর্তারা জানান, এর ফলে বিমানবন্দর দিয়ে ডলার পাচার থেকে শুরু করে সব অবৈধ কার্যক্রম বন্ধ হবে। 

একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে বারোজন কাস্টমস কর্মকর্তা তিন শিফটে কাজ করবেন। আর বিশেষ এই ইউনিটে কারা কাজ করবেন সেটিও চূড়ান্ত  করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

১৫ অক্টোবর ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষর এক আদেশে বলা হয় চোরাচালান এবং মুদ্রা পাচার প্রতিরোধসহ ডিপার্চারের সময় তল্লাশি  কার্যক্রম পরিচালনা করতে পারবে এই বিশেষায়িত ইউনিট। 

কর্মকর্তারা জানান, চোরাচালান প্রতিরোধে আগের চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করবে কাস্টমস। তবে এক্ষেত্রে যেনো কেউ হয়রানির শিকার না হয় সেই দিকেও লক্ষ্য রাখবে শুল্ক বিভাগ। 

 

 

একাত্তর/এআর
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বহুল আলোচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের...
নিরবিচ্ছিন্ন যাত্রী সেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলে ফোন ব্যবহার কমাতে আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর