মানুষের সেবায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আপনাদের ভাগ্য গড়া আমার কাজ। মানুষকে যেন আর কষ্ট করতে না হয় সেটাই আমার লক্ষ্য। যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমি। প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে হলেও আপনাদের সেবা করে যাবো।

শনিবার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলাম। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে। কুতুবদিয়ায় বিদ্যুৎ গেলো। বিদ্যুতের জন্য আর এ অঞ্চলের মানুষকে কষ্ট করতে হবে না।

তিনি বলেন, অনেকে ভেবেছিলো এখানে কিছু হবে না। এখন আলোকিত মাতারবাড়ী, আলো ঝলমলে এলাকা। আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন। সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করেছি। আওয়ামী লীগ জনগণের সেবক। জনগণের জন্য কাজ করে। নৌকা মার্কায় ভোট দিলেই উন্নয়ন হয়।

তিনি বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্প করে দিয়েছি। সব ভূমিহীন, গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কোনো মানুষ গৃহহীন থাকবে না।

সরকারপ্রধান বলেন, ১৯৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিলো তারা মানুষের দিকে ফিরেও তাকায়নি। ১৯৯১ এ ঘূর্ণিঝড়ে হতাহতদের দেখতে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসেনি। এসেছিলাম আমি আর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দেশের মানুষ শান্তিতে থাকুক সেটাই আমরা চাই। দ্রব্যমূল্য যখন বেড়েছে তখন স্বল্পমূল্যের উপকারভোগী কার্ড দিয়ে সহায়তা করা হচ্ছে; যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট দুর্নীতি করে। তারা মানুষের কল্যাণ করে না। আবার যেন মানুষের সেবা করতে পারি সেজন্য আবার নৌকায় ভোট চাই।

সরকারপ্রধান বলেন, দুঃখের বিষয় হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধল, স্যাংশন-কাউন্টার স্যাংশনের ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে। সেটা নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়েছি। খুব শিগগির এই মূল্যস্থীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে। 

সম্প্রতি বিএনপির অবরোধ কর্মসূচিকে সহিংস উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মধ্যে দেশাত্মবোধ নেই, মনুষত্ববোধ নেই। মনুষত্ববোধ থাকলে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারতো না। আওয়ামী লীগ সৃষ্টি করে, আর  বিএনপি করে ধ্বংস। 

বিকেল পৌনে চারটার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। এর আগে এর আগে দুপুরে ১৮ হাজার কোটি টাকায় নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আইকনিক স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।

তার পর কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অন্য সরকারের সময় রেল সবসময় অবহেলিত ছিল। এই সংযোগ পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আনবে। তিনি বলেন, বাইরে থেকে কারও খরদারি চলবে না। আগুন দিয়ে যারা মানুষ পোড়ায় তাদের চোখ না মনই অন্ধকার।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর