ঢাবিতে যান চলাচলে কড়াকড়ি, নিরাপত্তা জোরদার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবার যানবাহন চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শনিবার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বাইরের অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী বহনকারী যান, সংবাদকর্মী, রাইড শেয়ারিং বাহন, খাবার ও অনলাইন শপিংয়ের ডেলিভারি ভ্যান এবং সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টরের কার্যালয় থেকে ক্যাম্পাসের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্যাম্পাসে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণে সরাসরি জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

একাত্তর/এআরএস
রাজধানী জুড়ে কয়েক দিন ধরে চলা ধারাবাহিক ও সিরিজ ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানী জুড়ে নজিরবিহীন...
রাজধানী ঢাকাজুড়ে গত কয়েক দিন ধরে চলা ধারাবাহিক নাশকতার অংশ হিসেবে এবার মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব...
রাজধানী জুড়ে নতুন করে আতঙ্ক ও অস্থিতিশীলতা ছড়াতে বিভিন্ন স্থানে ঝটিকা হামলা, বাসে অগ্নিকাণ্ড এবং হাতবোমা (ককটেল) বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর অন্যতম ব্যস্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার,...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের...
বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার দাবি, পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় মৃত এক ব্যক্তিকে আসামি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর মামলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর