ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের তিন কেন্দ্রের ফল বাতিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করে চূড়ান্ত ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার ইসি বচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হয়। দুই আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জয়ী হন। এই দুই আসনের ভোটের অনিয়ম নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর ও ছবি প্রকাশ হয়।

পরে ইসি ওই সব অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশনা দেয় ইসি।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনে একটি নতুন ধারা যুক্ত করেছে। যেখানে বলা আছে, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করার পরও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা কোনো যৌক্তিক তথ্য উপাত্ত নির্বাচন কমিশনের গোচরীভূত হয় নির্বাচন কমিশন ওই আসনের গেজেট স্থগিত রেখে ওই অভিযোগটি আমলে নিতে পারবে।  

সোমবার ইসি সচিব বরেণ, লক্ষীপুর-৩ ও ব্রাম্মণবাড়িয়া-২ উপ নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়া গেছে। লক্ষীপুরের যে কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ ছিলো, সেই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যে কেন্দ্র নিয়ে অভিযোগ ছিলো তা বাতিল করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওইসব কেন্দ্রর ভোট বাদ দিয়ে দুই প্রতিদ্বন্দ্বী ভোট হিসাব করে নতুন করে ফলাফল ঘোষণা করা হবে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে। তফসিলের জন্য অপেক্ষা করুন।

 

কেএসএইচ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর