দুই ঘণ্টায় শেষ ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:১৬ পিএম

বহুল প্রত্যাশিত ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টাতেই তিন দিনের সব আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়।
 
প্রথমদিন দেয়া হয় ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট। সকাল ১০টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রায় আড়াই হাজার টিকিটের ৯০ শতাংশই অনলাইনে বিক্রি হয়।
 
অনলাইনে টিকিট কাটার সুবিধা ধাকায় কাউন্টারে ভিড় না করে প্রযুক্তিগত সাহায্যেই বেশি মানুষ টিকিট কেটেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 
রেল কর্তৃপক্ষ জানায় বহুল প্রতীক্ষিত ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ১৩ কোচের বগি নিয়ে আগামী ১ ডিসেম্বর যাত্রা শুরু করবে। এই ট্রেনের মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ার টিকিটের দাম হবে ১৩২৫ টাকা। তবে শুরুতেই কেবিন ও এসি বার্থের সুবিধা থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে সমন্বয় করে টিকিটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন। রাজধানী ঢাকা থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর। এ দিন রাত সাড়ে ১০টায় কমলাপুর স্টেশন থেকে যাত্রা করবে ট্রেনটি। সকাল ৬টায় এটির কক্সবাজার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
 

এআর
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর