মাতব্বরি করতে দেবো না: মোমেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় বাংলাদেশে কোনো বিদেশির মাতব্বরি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কোনো ধরনের হস্তক্ষেপ করুক- সরকার এটাও চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা চাইবো না যে, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক কোনো ধরনের।’

‘তবে আমরা এটাও চাইবো যে, যারা আমাদের উন্নয়ন সহযোগী, তারা যদি আমাদের উন্নয়নের মহাসড়কে সহায়কের ভূমিকা পালন করে, আমরা তাদের স্বাগত জানাবো,’ বলেন মোমেন।

নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে যদি কেউ সহায়কের ভূমিকা পালন করে আমরা স্বাগত জানাবো।

‘কিন্তু আমরা মাতব্বরি করতে দেব না। আমরা বিজয়ের দেশ। যারা মাতব্বরি করবে, তাদের আমরা গ্রহণ করতে পারি না,’ সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের কাছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও কথা বলেন মোমেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হওয়ায় আমরা তাদের অগ্রাহ্য করতে পারি না। এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই।

‘আমরা যদি এটা করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে।’

আমেরিকা সব সময় বাস্তববাদী- এমন মন্তব্যও করেন একে আব্দুল মোমেন।

আরবি 
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর