আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বিকেলে হিরো আলমের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করার এই রায় দেয় নির্বাচন কমিশন।

রোববার  বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।

বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। ৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তখন হিরো আলম সাংবাদিকদের বলেছিলেন, “ছোটখাটো ভুল হয়েছে। আপিলে ইসি থেকে প্রার্থিতা ফেরত পাব বলে আশা করি।”

মনোনয়ন বাতিল প্রসঙ্গে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছিলেন, “দলীয় প্রার্থী হলেও মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীর ঘর পূরণ করেছেন হিরো আলম। রাজনৈতিক দলের ঘরে লিখেছেন ‘প্রযোজ্য নহে’। দলীয় মনোনয়নের মূল কপি তিনি জমা দেননি, ফটোকপি দিয়েছেন।”

এআর
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর