‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রীর দাবি, বিরোধী দল বিএনপির ওপর সন্তুষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করেছে। বহির্বিশ্ব চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এরসঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের প্রেশারে আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেশার। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে একাধিকবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। যা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশি সরকারের সাথে আলোচনার ক্ষেত্রেও এটিই মূল বিষয়।

নিজেদের চাপের ব্যাখ্যায় ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমাদের জনগণের প্রতি বিশ্বাস রয়েছে, তাদের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নেই।

বিএনপি দাবি করছে- যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করুন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ, আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট।

তিনি বলেন, গণতান্ত্রিক যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে যুক্তরাষ্ট্র পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সঙ্গে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।

এআরএস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর