৫৮ দিনে ২৮৫ যানে আগুন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিতে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫৮ দিনে ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব অগ্নিসংযোগে স্থাপনাসহ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, এসব অগ্নিসংযোগে ২৮৫টি যানবাহন এবং ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, আটটি মোটরসাইকেল এবং ২৯টি অন্যান্য গাড়ি রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চারটি যানবাহনে আগুন দেয় অবরোধকারীরা। এ সময়ের মধ্যে রাজধানীতে তিনটি এবং কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়।

এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট এবং ৪০ জন সদস্য কাজ করেছেন।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির পণ্ড হয়ে যাওয়া মহাসমাবেশের পর বিএনপিসহ সমমনা জোটদলগুলো চার দফায় পাঁচ দিন হরতাল এবং এ পর্যন্ত ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। রোববারও দিনদুপুরে রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে শনিবার রাতে রাজধানেীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে রেলে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।

গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। নিহত হন একজন। আহত হন ১০ জনের বেশি।

১৬ ডিসেম্বর টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। এতে ট্রেনটির দু'টি বগি পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির আরেকটি বগি।

এছাড়াও ১৯ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে এবং ২২ নভেম্বর সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে আগুন দেয় নাশকতাকারীরা।

কেএসএইচ
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর