নির্বাচন বানচালে গুজব, সতর্ক থাকার পরামর্শ 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

রাস্তার আড্ডা, চায়ের দোকান, বাসের যাত্রী সবখানেই এখন নির্বাচনি আলাপ। অন্যদিকে, প্রার্থীরা ভোটার টানতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন পাড়ি-মহল্লা থেকে শুরু করে অলিগলি। তুমুল তালে চলছে প্রচার। এরই মধ্যে কেউ কেউ গুজব ছড়িয়ে দেয়ার কাজটি করছেন পরিকল্পিতভাবেই।

‘৭ তারিখ ভোট হবে না’, ‘ভোটে ভোটাররা অংশই নিবে না’, ‘সাত তারিখের আগে বড় কিছু একটা হবে’, ‘পিটার হাস ভারত থেকে ফিরে ভোট বন্ধ করে দিবে’ এ রকম নানা গুজবে ভরে গেছে নির্বাচনী মাঠ। তবে নির্বাচন কমিশন বারবার সতর্ক করে বলছে, কোন ধরনের গুজবে কান দেয়া যাবে না।

এদিকে বিএনপি নেতারা মার্কেটে লিফলেট বিতরণের সময় ভোটগ্রহণের দিন জনসাধারণকে বাড়িতে থেকে তাদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহবান জানাচ্ছেন। নির্বাচনের বিপক্ষে কাজ না করার জাতীয় আন্তর্জাতিক আহবান থাকলেও তারা তা মানেননি। 

গত ছয় মাস ধরে একের পর এক গুজব ছড়াতে দেখা গেছে। নির্বাচন প্রক্রিয়া শুরুর পর সেটা বেশি ত্বরান্বিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সর্বশেষ আসনভিত্তিক গুজবও দেখা দিয়েছে। 

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা ছড়াতে দেবে না ফেসবুক, টিকটক ও গুগল। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন সংক্রান্ত মিথ্যা কিংবা উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কাজ করছেন ৪০ হাজার কর্মী। শুধু বাংলাদেশিদের জন্য নির্বাচনের সঠিক তথ্য জানাতে 'বাংলাদেশ ইলেকশন সেন্টার' নামে হাব তৈরির কথা জানিয়েছে টিকটক।

গত নভেম্বরে কোন ধরনের গুজব এবং উসকানিমূলক বক্তব্যে জনসাধারণকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর। তথ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণীতে এমন অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে তথ্য বিবরণীতে আরও বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোন ধরনের খবর পেলে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গুজবে কান না দিয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন। নির্বাচনি ফলাফল নিয়ে মানুষের মধ্যে কোন রকমের শঙ্কা থাকার কোন কারণ নেই বলেও উল্লেখও করেন সিইসি। নির্বাচনকে সুষ্ঠু ও ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

এআরএস
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর