ভোটের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ওআইসি ও কমনওয়েলথ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠক শেষে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার দুপুরে কমনওয়েলথের ছয় সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। দুই ঘণ্টা ব্যাপী বৈঠকে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন তারা। 

বৈঠকে কমনওয়েলথের পক্ষে অংশ নেওয়া সদস্যরা হলেন, জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।

দলের অন্য সদস্যরা হলেন, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

বৈঠকের পর ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ জানান, কমনওয়েলথের প্রতিনিধিরা ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে তারা আশ্বস্ত হয়েছেন। 

এদিকে সন্ধ্যায় ইসি ভবনে ওআইসির তিন সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত করে নির্বাচন কমিশনে। বৈঠক শেষে ওআইসি প্রতিনিধি দলের প্রধান শাকির ব্যান্ডাট জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন তারা। 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ জানান, তাদের সঙ্গে ভোটারদের নিরাপত্তাসহ নির্বাচনের সার্বিক প্রস্ততি নিয়ে আলোচনা হয়েছে। উভয় প্রতিনিধি দলই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর