নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য করার চেষ্টা করবো: সিইসি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

আর কয়েক ঘণ্টা পরেই অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটের আগে মিট দ্য প্রেস- অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন গ্রহণযোগ্যতার সুস্পষ্ট কোনো মানদণ্ড থাকে না, এটা আপেক্ষিক বিষয়। আমরা নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবো।

দেশি-বিদেশি ভোট পর্যবেক্ষক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিকভাবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করা হোক। তারাই বিষয়টিকে ফুটিয়ে তুলবে। আমরা আশাবাদী এবারের নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাওয়া আমাদের কাজ নয়। এর সুরাহা রাজনীতিবিদরাই করবেন।

সংসদে কারা বিরোধীদল হবে-এ প্রশ্নের কবাবে তিনি বলেন, সংসদের বিরোধী দল কে হবে সেটা কমিশনের বিবেচ্য বিষয় নয়। সংসদই ঠিক করবে, কে বিরোধী দল হবে। এমন প্রশ্ন আমাদের করাও হয়নি।

‘একটি বড় দল নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থেকেছে। ওই দলটি আমাদের বিশ্বাস দিয়েছিলো তারা শান্তিপূর্ণ অবরোধ করবে। আমরা তাদের বিশ্বাস করেছিলাম,’ বলেন সিইসি।  

একই সঙ্গে তিনি যোগ করেন, ‘আগুনের ঘটনাটি গুরুতর অপরাধ। আলোচনা করে সমাধান করবে দলগুলো। এটার দায়িত্ব কমিশনের না।’

আগুনের ঘটনাগুলো নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কি না- এ প্রশ্নে সিইসি বলেন, কে আগুন লাগিয়েছে তা জানি না। সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টাও হতে পারে। সেটি অপরাধ।

বাংলাদেশে নির্বাচন সবসময়ই উৎসব হলেও এবার একটি বিরোধী দলের কারণে কিছুটা সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।  

সিইসি বলেন, ভোটাররা সহিংসতার বিষয়ে অবগত। এটি চলতে থাকলে ভোটারদের মধ্যে প্রভাব পড়বে।

সবাইকে ভোট দিতে কেন্দ্রে যাওয়া এবং নির্বাচন প্রক্রিয়া দেখার আহ্বান জানান হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন সবসময় শান্তিপূর্ণ পরিবেশে হয় না। অনেক ভোটার ও প্রার্থীর আবেগ কাজ করে।

‘ইসি নির্মোহ থেকে আরোপিত দায়িত্ব পালন করবে। একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেয়া সমীচীন মনে করি না,’ বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি নির্মোহ থেকে আরোপিত দায়িত্ব পালন করবে। একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেওয়া সমীচীন মনে করি না। পেশিশক্তির ব্যাপক যে ব্যবহার হয় সেখানে আমাদের কিছু দায়ভার থাকতে পারে।

তিনি বলেন, ইসিকে অসীম ক্ষমতাধর মনে করা হয়। কমিশনের দায়দায়িত্ব সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত।

আরবি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর