ভারত ও চীন নিয়ে শেখ হাসিনার প্রশংসায় ইন্ডিয়ান এক্সপ্রেস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ভারত ও চীনকে একইসঙ্গে পাশে নিয়ে পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন বলে মনে করছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের প্রভাবশালী এই সংবাদমাধ্যম লিখেছে, স্বাধীনতার ৫২ বছরের মধ্যেই অর্থনীতিতে ঈর্ষীয় পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ চলে এসেছে দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

বিশ্লেষণধর্মী ওই লেখার শিরোনাম দেওয়া হয়েছে, ’বাংলাদেশে নির্বাচন: কেন শেখ হাসিনাকে ভারত ও চীন উভয়ই সমর্থন দিচ্ছে’।

এতে তুলে ধরা হয়েছে, দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম নিয়ামক হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচন। ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে।

ওই লেখায় বলা হয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জন্মলগ্ন থেকেই এবং এ সম্পর্ক ঐতিহাসিক। অন্যদিকে, বর্তমান সরকারের আমলে চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে বাংলাদেশের। বাংলাদেশের বেশিরভাগ মেগা প্রকল্পগুলোর অংশীদার চীন। তাতে অবকাঠামোগত উন্নয়নে এগিয়েছে বাংলাদেশ।

সংবাদমাধ্যমটি বলছে, কৌশলগত নীতির ওপরে জাতীয় স্বার্থকে স্থান দিয়েছেন শেখ হাসিনা। আর তাই বিপরীতমুখী দুই পরাশক্তির সাথে সুসম্পর্ক রেখেই দেশের পররাষ্ট্রনীতিকে পরিচালনা করতে পারছেন তিনি।

আর্থ-সামাজিক অংশীদারিত্বের পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও ভারত ও চীনের অবদান প্রায় সমান বলে উল্লেখ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম আমদানি কারক বাংলাদেশ। ভারতও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহায়তার জন্য ৫০০ মিলিয়ন ডলার দিয়েছে।

বড় আঞ্চলিক শক্তিগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলোর আত্ম-ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনা একটি উদাহরণ তৈরি করেছে বলেও ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ আছে ভারত ও চীনের। আর তাই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিও এই দুই দেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

এ কারণে এবারের নির্বাচনও এশিয়ার দুই পরাশক্তির কাছেই আলাদা গুরুত্ব বহন করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

আরবি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর