বাংলাদেশে পরাজিত হতে যাচ্ছে বাইডেনের পররাষ্ট্রনীতি: ওয়াল স্ট্রিট জার্নাল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

আসন্ন ভোটে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি বাংলাদেশে পরাজিত হতে যাচ্ছে বলে এক নিবন্ধে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বিশ্বের অন্যতম প্রভাবশালী যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংবাদ মাধ্যমটি নিবন্ধের শিরোনাম দিয়েছে, ‘বাইডেনের গণতন্ত্র প্রমোশনের সীমাবদ্ধতা তুলে ধরলো বাংলাদেশ’।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিনদিন আগে বুধবার নিবন্ধটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এতে লেখা হয়েছে, ১৭ কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের আসন্ন নির্বাচনে টানা চারবারের মতো বিজয়ী হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে পরাজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের চাপ প্রয়োগমূলক পররাষ্ট্রনীতি।

ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বিশ্বব্যাপী যেকোনো নির্বাচিত নারী নেত্রীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তার রয়েছে এমন সব অর্জন, যা অনেক উন্নয়নশীল দেশের নেতারাও দাবি করতে পারেন না। শেখ হাসিনা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ দমন করেছেন, বিভিন্ন সময় ফিরে আসা সামরিক শাসনের বিপরীতে জনগণের শাসনের আধিপত্য নিশ্চিত করেছেন।

এছাড়াও চরম দরিদ্রতা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনা এবং নাশকতা কারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থান নিয়েছেন বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, বাইডেন সরকারের অভিযোগ ছিলো, বাংলাদেশে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে হাসিনা সরকার। কিন্তু সেই অভিযোগ এরই মধ্যে ভুল প্রমাণ করেছে শেখ হাসিনার অদম্য নেতৃত্ব। 

সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। তবে অর্থনীতির ওপরে বাইডেনের গণতন্ত্র প্রচারকে স্থান দেয়ার সময় এখনো আসেনি বলেই জো বাইডেনের পররাষ্ট্রনীতি এখানে ব্যর্থ হয়েছে। 

বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অনেক বেশি উজ্জ্বল বলেও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বাংলাদেশে সবসময়ই স্বাধীন বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এমন অনেক দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের রেকর্ড বাংলাদেশের চেয়েও অনেক বেশি খারাপ।

নিবন্ধে লেখা হয়েছে, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশের একটি অপরাধ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের নির্বাচনে শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের ইঙ্গিতই মার্কিন পররাষ্ট্রনীতিকে ব্যর্থ করে দিয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিলো, কঠোর ভাষা আর আধা-আধি মাপকাঠি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকার পরও  আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানকে যেমন পরাজিত করেছে বাংলাদেশ, তেমনি এখন রাশিয়া, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে যুক্তরাষ্ট্রের সব চাপকে সমুচিত জবাব দিয়েছেন শেখ হাসিনা।

সর্বোপরি, যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে যতো সহজে কথা বলে, তাকে ততো সফলভাবে প্রয়োগ করতে পারে না বলেও মন্তব্য করা হয়েছে নিবন্ধিতে।

 

আরবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর