সংসদে আসন সংখ্যা দ্বিগুণ করার তাগিদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

তিনশ’ আসনে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল যখন দেশের মোট জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। সেই সংখ্যা এখন ১৭ কোটি ছাড়িয়ে গেছে। ভোটার প্রায় ১২ কোটি হলেও, আসনসংখ্যা সেই তিনশ’ই আছে।

বিশ্লেষকরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সংসদ সদস্যের সংখ্যাও দ্বিগুণ হওয়া জরুরি। এতে ছোট হবে সংসদীয় এলাকা। বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন জনপ্রতিনিধিরা।

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার। অর্থাৎ দেশের ৩শ’টি নির্বাচনী আসনের প্রতিটিতে গড় ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার। বলা যায় ৪ লাখ।

এবারও নির্বাচনী প্রচারের সময়টা ছিলো এক মাসেরও কম। এই সময়ে নিজ এলাকার ৪ লাখ ভোটারের কাছে পৌঁছাতে হলে একজন প্রার্থীকে প্রতিদিন অন্তত ১৪ হাজার ভোটারের সাথে সাক্ষাৎ করতে হবে। যা অসম্ভব।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, যুক্তরাজ্য প্রতি ৪৫-৫০ হাজার ভোটারের জন্য একটি আসন। সেখানে বাংলাদেশে চার লাখের বেশি। ফলে আসন সংখ্যা দ্বিগুণ করে ছয়শ’ করা উচিত।

তিনি মনে করেন, আসন সংখ্যা বাড়ানোর ফলে দুই ধরনের সুবিধা হবে। একটি সব মানুষের কাছে পৌঁছাতে পারবেন জনপ্রতিনিধিরা। অন্যদিকে, দলের মধ্যে সংসদ সদস্য হওয়া নিয়ে বিভক্তিও কমে আসবে।

আইনজীবী ও নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, স্বাধীনতার পর জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো যেমন ছিলো, তার চেয়ে এখনকার বাংলাদেশ আমূল বদলে গেছে।

ফলে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়ানোটা সময়ের দাবি হয়ে উঠেছে। এ ব্যাপারে সবগুলো রাজনৈতিক দলের উচিৎ এগিয়ে আসা এবং এই বিষয়ে জাতীয়ভাবে সিদ্ধান্ত নেয়া।

১৯৭২ সালে দেশের সংবিধান প্রণয়নের সময় নির্বাচনী আসন করা হয়েছিল ৩০০টি। সে সময়ের ১৯টি জেলা বেড়ে এখন হয়েছে ৬৪টি। জনসংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ। কিন্তু নির্বাচনে আসন সংখ্যা সেই তিনশ’ই।

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেড় লাখ জনসংখ্যার জন্য একটি করে সংসদীয় আসন বিবেচনা করা যেতে পারে। এনিয়ে আলোচনা শুরু হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সংসদীয় আসনের সীমানা ছোট হলে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব শক্তিশালী হবে। ভোটারদের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক হবে জোরালো।

আসন সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়ে সরকারের নেওয়া নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করাও সহজ ও কার্যকর হবে বলেও মনে করছেন এই বিশেষজ্ঞরা।

 

এআরএস
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর