প্রকাশ্যে ভোট: ইসিতে ব্যাখ্যা দিলেন ধর্মমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছেন।

সোমবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশে সরকার, আইন, সংবিধান সবকিছুই আছে। আমিও আইনের ঊর্ধ্বে নই, কেউই নন। অতএব, বিধান অনুসারে নির্বাচন কমিশন আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছে। আমি উপস্থিত হয়েছি এবং আমার কথা বলেছি কমিশনের কাছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

গত ১১ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথের দিন ফরিদুলকে তলব করে নির্বাচন কমিশন।

গত ৭ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে।

ওই ঘটনার পর নির্বাচন কমিশন ফরিদুল হক খানের বকাছে ব্যাখ্যা চায় ইসি। তাকে পাঠানো চিঠিতে বলা হয়, প্রকাশ্যে ভোট দান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়ে ১৫ জানুয়ারি বিকাল ৩ টায় নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন।

সাংবাদিকদের কাছে মন্ত্রী দাবি করেন, তার যতটুকু বিশ্বাস বড় ধরনের কোনো অপরাধ যদি নাও হয়ে থাকে, তারপরেও বলেছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব নির্বাচন কমিশনকে বিষয়টি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছেন। কমিশন বলেছে যে, তারা বিষয়টি দেখবে। এটা তাদের বিষয়।

এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আওয়ামী লীগ বিব্রত না। কেউ বিব্রত না।’

প্রকাশ্যে ভোট দেওয়া কি আপনার অপরাধ ছিলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ নেই এখানে।’

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর