রজনীগন্ধা ফেরিডুবি: জীবিত উদ্ধার ২০

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে; যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

এ সময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েকজন যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।

এআর
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর