জাতির পিতার সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মন্ত্রী জাতির পিতার সমাধিতে পৌঁছালে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা ও অভিনন্দন জানান। 

পরে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র উপেক্ষা করে টানা চতুর্থ বাব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা বজয় রেখে আগামীত আরো আধুনিক, উন্নত সম্মৃদ্ধ দুর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুস্পস্তবক অর্পন পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এরপর ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

এরপর সমাধি কমপ্লেক্স রক্ষিত পরিদর্শন বইয়ে মন্ত্রী জাতির পিতাকে নিয়ে স্বরচিত একটি কবিতা লিখেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ,  বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধূরী, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেলের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল হকসহ  মন্ত্রণাল, অধিদপ্তরের  পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

এআর
আসছে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ২১১ কোটি টাকার নতুন নোট বাজারের ছাড়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।
শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করেনা, কিন্তু তাকে জাতির পিতা বলে তা সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। 
‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন- ২০০৯’ রহিত করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর