পর্যায়ক্রমে বন্ধ হবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বিতরণের কার্যক্রম

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ২১১ কোটি টাকার নতুন নোট বাজারের ছাড়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ওঠায় নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত হয়েছে। 

তবে, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট মে জুনে বাজারে আসবে জানিয়ে মুখপাত্র আরিফ হাসান খান বলছেন, শুধু উৎসব নয়, এখন থেকে সারা বছরই নতুন টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পরিবর্তন হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম। 

আওয়ামী ফ্যাসিবাদের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও। যদিও এখনো দেশের সব বাংক নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানেরই ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও ছিলো শেখ মুজিবুর রহমানের ছবি। 

কিন্তু নানা মহল থেকে আপত্তি উঠার শেষ পর্যন্ত তার ছবিযুক্ত নতুন টাকা বিতরণ কার্যক্রম স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক। যদিও ক্যামেরার সামনে সেটি একটু অন্যভাবে ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। 

তিনি জানান, বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরিফ হাসান বলেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও সাবেক গভর্নর রউফ তালুকদারের পরিবর্তে নতুন গভর্নর আহসান এইচ মনসুর এর সইওয়ালা নতুন নোট মে-জুনের মধ্যে বাজারে আসবে।

তিনি আরও বলেন, কোন বিশেষ উপলক্ষ নয়; এখন থেকে সারাবছরই বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদে নতুন নোট আসছে না। বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেছেন, নতুন টাকা ইস্যু করার আগে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের আরও ভাবনাচিন্তার দরকার ছিলো। তাহলে এমন ঘটনার মুখামুখি হতে হতো না। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবের ছবিযুক্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের পরিমাণ ৩ লাখ ১ হাজার ৩৪১ কোটি টাকা। 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর