ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিতে ছোট-বড় মিলে মোট ৯টি ট্রাক ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই নয় ট্রাকের একটি বড় ট্রাক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ। 

ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাওয়ার সঙ্গে সঙ্গে আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে ডুবুরিয়া গিয়ে কাজ শুরু করে। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের দশজন ডুবুরি দলের একটি টিমসহ তিনটি ইউনিট প্রস্তুত রয়েছে। জেলার স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবরিদল ছাড়াও বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এদিকে পাটুরিয়ায় ফেরিডুবি তদন্তে দুই কমিটি গঠন করা হয়েছে।  রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। 

বুধবার দুপুরে এ তথ্য জানান মানিকগঞ্জের ডিসি রেহেনা আক্তার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল।

জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর দুই কমিটিতেই পাঁচজন করে সদস্য রয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন। সাত কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি নয়টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। আজ সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। 

ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এছাড়া প্রত্যয় নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ সেখানে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছে। 

এআর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।
ইভিএমে কোনো ত্রুটি আছে কিনা তা শনাক্ত করতে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলকে ডাকা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।শুক্রবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জে ভোটার...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জুনের মধ্যে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই কোটি শিশু এই টিকার আওতায় আসবে। শুক্রবার (২৯...
করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে। শনিবার (২৬...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর