জুনে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:৫৪ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জুনের মধ্যে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই কোটি শিশু এই টিকার আওতায় আসবে। 

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের জন্য ফাইজার এই টিকা তৈরি করেছে। শিশুদের টিকা দিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ইতিমধ্যে দুই কোটি টিকার চাহিদা পাঠিয়েছি এবং ৩০ লাখ টিকা হাতে পেয়ে গেছি। 

অভিভাবকদের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মা-বাবাদের বলবো পাঁচ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নিবেন। জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। আমরা টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দিয়েছি। ইতিমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন বুস্টার ডোজ চলছে, যারা নেননি তারা দ্রুত বুস্টার নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা দেওয়ার সফলতায় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। এবার ভ্যাকসিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ১৫ বছর পালিয়ে থাকা সিরিজ বোমা হামলার আসামি গ্রেপ্তার

করোনার চতুর্থ ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেভাবে আসবে না।

এ সময় অন্যদের মধ্যে, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর