আবহাওয়া কেমন যাবে, যা জানা গেলো

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের বিস্তার হবে বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

সংস্থাটি জানায়, রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে একদিনের ব্যবধানে তাপমাত্রা আবারও এক ডিগ্রি নেমেছে মৌলভীবাজারে। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এই জেলায় এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে জেলার চা বাগানসহ প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছি ঠান্ডাজনিত রোগ।

রাজশাহীসহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি কমে দাড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত দেখা নেই সূর্যের। এমন কনকনে আবহাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রচণ্ড শীতের কারনে কাজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

দিনাজপুরর হিলিতে দিনদিন বাড়ছেই শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে জুবুথবু হয়ে জনজীবন। ঘনকুয়াশা আর শীতের কারণে দোকানপাট খুলছে দেরিতে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীত। ঘনকুশায় ঢেকে আছে গোটা জেলা, সেই সাথে বইছে উত্তরের হিমশীতল বাতাস। সূর্যের দেখা গেলেও নেই কোন উত্তাপ। তেঁতুলিয়ায় তামপমাত্র নেমেছিলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে নওগাঁয় বেড়েছে শীতের দাপট। শুক্রবারের চেয়ে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। রাভভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। দেখা মিলছে না সূর্যের। শনিবার সকালে নওগাঁর বদলগাছীতে তাপমাত্র রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

কেএসএইচ
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর