বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলো স্টেট ডিপার্টমেন্ট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসলেও সরাসরি কোনো উত্তর দেননি দেশটির স্টেট ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল। কিছুটা থতমত ভঙ্গিতে প্রশ্নটি এড়িয়ে গেলেন তিনি।  

২৫ জানুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের নির্বাচন পরিস্থিতিতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণায় বৈষম্য নিয়ে ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের খোলা উত্তর না দিয়েই অনেকটা এড়িয়ে যান।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, গেলো সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্নকারী ব্যক্তিরা ভিসা নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের মুখোমুখি হবে। কিন্তু এই ডিপার্টমেন্ট পাকিস্তানের আসন্ন নির্বাচন ক্ষেত্রে একই ঘোষণা দেয়নি বা দিচ্ছে না। দুই দেশের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আচরণে পার্থক্য কেন?

এমন প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, আমাদের মনে হচ্ছে না আমরা কোনো বৈষম্য করেছি। ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন, যদি সেখানে (পাকিস্তানে) এমন কোনো ব্যক্তি থাকে যারা সেখানে নির্বাচনে হস্তক্ষেপ করছে?

উত্তরে প্যাটেল বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। প্রতিটি দেশ আলাদা এবং আমরা আমাদের আগের পদক্ষেপ দেখতে যাচ্ছি না। তবে আবারও আমরা বাংলাদেশসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং অবশ্যই পাকিস্তানসহ। আমাদের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানি কর্তৃপক্ষের অভিপ্রায়ের অসামঞ্জস্যতার বিষয় থাকলে আমরা তুলে ধরবো।

এ বিষয়ে জানতে চাওয়া হলে লে জে (অব) আবদুর রশীদ বলেন, সব সময় দেখে আসছি বাংলাদেশ প্রশ্নে তারা এক ধরনের প্রশ্ন পেয়ে থাকে এবং সে অনুযায়ী উত্তর করে। এবারে প্রশ্নটি তাদের সিলেবাসের বাইরে ছিলো। এবং সরাসরি এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে এমন প্রস্তুতিও মানসিকভাবে ছিলো না। সেকারণেই একটু ডিপ্লমেটিক্যালি উত্তর করেছেন উনি।

এআরএস
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর