কেন ‘মুজিব কোট’ পরলেন জার্মান রাষ্ট্রদূত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

এসময় তার পরনে ছিলো সাদা পাঞ্জাবি-পাজামা এবং কালো কটি। যার বোতামের সংখ্যা ছয়টি। এই ছয় বোতামের কালো কটি ‘মুজিব কোট’ হিসেবে বাংলাদেশে প্রচলিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জার্মান রাষ্ট্রদূতকে এই পোশাকে দেখে সাংবাদিকরা হাস্যরস করে বলে ওঠেন, ‘অভিনন্দন মান্যবর রাষ্ট্রদূত। আপনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’

হাসতে হাসতেই রাষ্ট্রদূতের উত্তর, ‘না না, এটা মুজিব কোট নয়। এটি পাটজাত তন্তু এবং খাদি মিশ্রনের কাপড় দিয়ে তৈরি। বাংলাদেশের কারুশিল্পকে উৎসাহ দিতে আমি এই পোশাক পরেছি।’

সাংবাদিকরা এসময় তার সঙ্গে সেলফিও তোলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থবার সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। সরকারকে অভিনন্দ জানাতেই জার্মান দূত ট্রোসটার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ পোশাক ছিল সাদা পাঞ্জাবি-পাজামা আর ছয় বোতামের কালো কোট। যে কোটটি পরবর্তী সময়ে ‘মুজিব কোট’ নামে বেশি পরিচিতি পায়। বঙ্গবন্ধু এ কোটটি কবে থেকে পরতে শুরু করেছিলেন, তা স্পষ্টভাবে জানা যায় না।

তবে বলা হয়, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি এ কোটটি পরতে শুরু করেন। অনেকে বলেন, বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফার প্রতীক হিসেবে বঙ্গবন্ধু ছয় বোতামের এই হাতাকাটা কোট পরতেন।

কেএসএইচ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর