স্মার্ট বাংলাদেশের শুরুটা আশা জাগানিয়া

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম

আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার ছিলো স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের। গেল ১১ জানুয়ারি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীর উদ্যোগ ও বক্তব্য বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুরুটা বেশ আশা জাগাচ্ছে। এখন দরকার ধারাবাহিকভাবে কাজগুলো করে যাওয়া। 

বনভূমি উজাড়ের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন প্রথমদিকে হওয়ার কথা বেশকিছুদিন ধরে নানা জায়গায় উদ্ধৃত হলেও এবারই জোরেশোরে সরকারি বক্তব্য পাওয়া গেলো। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই বন ধ্বংস করে প্রকল্প বাস্তবায়নের করার চেষ্টা করে বলে স্বীকার করলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বললেন, দখল হওয়া আড়াই লাখ একর বনভূমির মধ্যে মাত্র ১০ শতাংশ উদ্ধার করা হয়েছে। বাকিটাও উদ্ধার করা হবে বলে জানালেন মন্ত্রী।

সরকারি হিসেবে এক লাখ ৬০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় আড়াই লাখ একর বনভূমি দখল করে রেখেছে। যেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৩ হাজার ৯২৩ একর বনভূমি।

নির্বাচনের পর হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলে গত ২২ জানুয়ারি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর পেছনে কারা, তাদের খুঁজে বের করতে হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক মজুদ করলে তাদের খুঁজে বের করে সঙ্গে সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে দিতে হবে। মানুষের খাদ্য নিয়ে খেলা মেনে নেওয়া হবে না। কেউ কালোবাজারি বা জিনিস মজুদ করলে জনগণকে এগিয়ে আসতে হবে, প্রয়োজনে প্রশাসনকে জানাতে হবে।সেদিন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের এবার ইতিহাস তৈরি হয়েছে। ১৯৭৫ এর পর প্রতিটি নির্বাচন সম্পর্কে জানা আছে। মানুষের ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

তার আগের দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে জরুরি বৈঠকে বসে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আন্তঃমন্ত্রণালয় এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর কৌশল নির্ধারণ, মজুতদার ও সিন্ডিকেটের কারসাজি রোধ করা এবং প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বের করা নিয়ে কর্মকৌশল ঠিক করা হয়।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তার টুইটার অ্যাকাউন্টে প্রথমদিনেই বলেন, মত প্রকাশের স্বাধীনতার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি বলেন, মত প্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে। 

তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে রাজনীতি করে তারা নিজেদের জন্য গণতন্ত্র চায়, কিন্তু তারা অন্যদের গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। মৌলবাদ ও ধর্মান্ধতা গণতন্ত্রবিরোধী।” তিনি বলেন, প্রথমে মৌলবাদী ও সাম্প্রদায়িক মানসিকতা পরিত্যাগ করতে হবে, তারপর গণতন্ত্রের সন্ধান করতে হবে।

সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ মনে করেন এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। তিনি বলেন, নির্বাচন হয়ে গেছে, বাইরের দেশগুলো যা কিছু চাপ দেওয়ার চেষ্টা করেছে সেগুলো এখন আর থাকবে না। ফলে এখন সরকার যদি তার কাজের জায়গাগুলো ধরে এগিয়ে যায় তাহলে সেটাই এই জয়ের প্রধান লক্ষ্য। 

এআরএস
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর