বাংলাদেশকে সহায়তায় রাজি যুক্তরাজ্য: অর্থমন্ত্রী 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৫ পিএম

বাংলাদেশের আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আর যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি আছে বলেও জানিয়েছে তিনি।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আর্থিক খাতের সংস্কার ও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে পাশে থাকবে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে করেন মাহমুদ আলী ও সারাহ কুক। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

অর্থমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, তারা আমাদের সহায়তা করতে চায়। তবে কোন কোন খাতে সেটি এখনই বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

অর্থনৈতিক সহযোগিতা চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, এটি নির্ভর করে তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে চায়। আমি বলেছি আপনারা তো এখানে বহুদিন ধরে আছেন।

‘আমাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আপনারা দেখেন কীভাবে কী অফার করতে পারেন,’ বলেন তিনি।

আরবি
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর