পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২ এএম

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে এর সক্ষমতা বাড়িয়ে ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা যাবে বলে আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের। দামে বেশি হলেও সরবরাহের নিশ্চয়তা থাকায় এখন এই গ্যাসে আগ্রহী শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে চলে যাচ্ছে সিএনজি রূপান্তর কেন্দ্রে। সেখান থেকে ৪৫টি লরিতে করে দুইশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই গ্যাস যাচ্ছে ঢাকার আশপাশের শিল্প কারখানায়।

সম্প্রতি এই সিএনজি কেন্দ্র দেখতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ভোলায় এখন যে গ্যাস আছে তার সাথে আরও অন্তত ৩শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা গেলে পাইপ লাইন বসানো সম্ভব। তবে এতেও সময় লাগবে অন্তত তিন বছর। প্রাথমিকভাবে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় গেলেও পর্যায়ক্রমে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস নেয়ার পরিকল্পনা আছে। 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঢাকায় গ্যাস নেওয়ার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। খুব দ্রুতই আমরা যেসব জায়গায় বেশি প্রয়োজন সেখানে গ্যাস নেওয়ার চেষ্টা করছি।

বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো প্রতি হাজার ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে সিএনজিতে রূপান্তর করে শিল্প কারখানায় পৌঁছে দিয়ে ৪৭ টাকা ৬০ পয়সা দাম নিচ্ছে।

তবে পাইপ লাইনে এটি করা গেলে খরচ পড়বে প্রতি ঘনমিটারে ৩০ টাকা। সড়ক পথে পরিবহনের ব্যয় ও প্রতিষ্ঠানের লাভের হিসেব করে দাম ঠিক করেছে পেট্রোবাংলা।

ইন্ট্রকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী জানান, শিল্পকারখানায় তেলের ব্যবহার চেয়ে সিএনজি বেশ লাভজনক।

সড়ক পথে দুই থেকে আড়াইশ’ কিলোমিটার দূরে এই সিএনজি নেয়ার জন্য নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার ভোলার গ্যাস ভোলাতেই বিতরণের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ভোলার শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক এলাকাকে গ্যাস বিতরণে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত ছয়টি কূপ খনন করা হয়েছে। পাঁচটি কূপ থেকে মিলছে গ্যাসের উৎপাদন। এছাড়াও ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে দুইটি ও ইলিশা গ্যাসক্ষেত্রে একটি কূপ খনন করা হয়েছে। চাহিদা কম থাকায় সেখানে গ্যাস তোলার প্রসেস প্লান্ট হয়নি।

ভোলার মানুষের দীর্ঘদিনের চাহিদা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা। সম্প্রতি ভোলা গ্যাসক্ষেত্র পরিদর্শনে গিয়ে ভোলাবাসীর দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ভোলার বাসাবাড়িতে গ্যাস দেয়ার পরিকল্পনা আছে।

 

একাত্তর/আরএ
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর