সাগর-রুনি হত্যা মামলার তদন্তের সময় বেঁধে দেয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের সময়ে বেঁধে দেওয়া সম্ভব না বলে আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

‘মামলাটি কঠিন’ এ কথাও উল্লেখ করেন মন্ত্রী। তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করে এ মামলার সুরাহা করবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ তার সম্পূরক প্রশ্নে বলেন, সাগর-রুনি হত্যা মামলার এক যুগ পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন বের হয়নি। আমি বুঝি পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। একটা মামলার তদন্ত করতে কত বছর লাগবে? সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে। এখন ৪৮ ঘণ্টার জায়গায় ৪৮ মাস গিয়ে ৪৮ বছর লাগতে পারে। ২০২৪ সালের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট থানায় পৌঁছাবে কি না জানতে চাই।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়।

বহুল আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন ১০৪ বারের মতো পিছিয়েছে। গত বছরের ১৯ ডিসেম্বর মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৩ জানুয়ারি নতুন তারিখ রাখা হয়েছে।

সংসদে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যের উদ্বেগ-উৎকণ্ঠাকে আমি সাধুবাদ জানাই। একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। যারা তদন্ত করে তারা যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের ইয়ে (রহস্য) উদঘাটন না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তদন্ত শেষ করা সমীচীন হয় না। সময় তদন্ত করতে লাগে যদি, তদন্ত করতে খুব গভীরে যেতে হয় না, সহজে অভিযোগকারী ও অপরাধকারীদের ধরা যায়, তাহলে সেটা তাড়াতাড়ি করা যায়।

আনিসুল হক বলেন, যে মামলাটার (সাগর-রুনি) কথা উনি (হাফিজ উদ্দিন আহম্মেদ) বলছেন সেটা তদন্ত করতে একটু কঠিন। আমি এইটুকু বলতে পারি, অবশ্যই তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করে এ মামলার সুরাহা করবে। যারা অপরাধী তাদের অবশ্যই ধরা হবে। তবে আমি এ মামলার সময় বেঁধে দিতে চাই না। আমি আইনজীবী, জানি এটার সময় বেঁধে দেয়া সম্ভব না।

কেএসএইচ
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর