ফারুক খান-পিটার হাস বৈঠকে বোয়িং নিয়ে আলোচনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফারুক খান বলেন, সিভিল এভিয়েশনের উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে তারা।

এ সময় পিটার হাস বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বেসামরিক বিমান চলাচলের অংশীদারিত্বের কথা বলেছি।

‘বিশেষত আমরা যুক্তরাষ্ট্রে বিরতিহীনভাবে উড়ান সক্ষম হওয়ার মান পূরণের জন্য বাংলাদেশে চলমান প্রচেষ্টার নিয়ে কথা বলেছি, আমরা সে বিষয়ে কিছু সহায়তা প্রদান করছি,’ বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, আমরা বিমানের সঙ্গে বোয়িং-এর ধারাবাহিক অংশীদারিত্ব নিয়ে কথা বলেছি। বোয়িং ও এয়ারবাসের ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের করদাতাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম চুক্তির অনুমতি দেওয়া হোক, বিমানকে এমন অনুরোধ জানিয়েছি।

ফারুক খান বলেন, তারা অবশ্যই চায় যে, বাংলাদেশ বিমানে বোয়িং যুক্ত হোক। আমরা বলেছি বিষয়টি আমরা দেখছি। যেটা ভালো হবে, আমরা সেটাই সিদ্ধান্ত নেবো।

বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা- এই প্রশ্নে তিনি বলেন, আমরা বলেছি যে নতুন এয়ারক্রাফট কিনব। যার কাছ থেকে আমরা ভালো ডিল পাবো, যেখানে সুবিধা বেশি পাবো, সেখান থেকেই কিনবো।

‘আমরা কারো সাথে কমিটেড না। বোয়িংও অফার করেছে, আমরা সেটা ইভোলিউশন করছি,’ বলেন মন্ত্রী।

আরবি
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউরোপীয় জায়ান্ট ‘এয়ারবাস’ বাদ দিয়ে মার্কিন ‘বোয়িং’ কোম্পানি থেকে এসব বিমান কেনা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর