প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় বিমান বহর আরও বড়ো করার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্য থেকে চাহিদামতো বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কেনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের চাহিদা অনুযায়ীই আমরা বোয়িং কিনছি। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। সত্যি বলতে আমাদের বিমান বহর বা ফ্লিট আরও অনেক বাড়ানো উচিত। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে আমরা আরও বোয়িং বিমান কিনবো। 

সাংবাদিক সম্মেলনে ঢাকা-নিউইয়র্ক সরাসরি আকাশপথে ফ্লাইট চালুর বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কারিগরি মূল্যায়ন ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে এই রুটটি পুনরায় চালুর আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নতুন সরকারের অংশগ্রহণকে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সফর সংক্ষিপ্ত করার তথ্যভিত্তিক গুঞ্জন নাকচ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চার দিনের এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সঙ্কট, বৈশ্বিক শান্তি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ১১টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নির্ধারিত সময়েই দেশে ফিরেছেন।

জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে বিরোধী জামায়াত নেতার ‘দলীয় বক্তব্য’ আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এ জাতীয় মন্তব্যকে ‘প্রিম্যাচিউরড’ বা ‘অপরিপক্ক’ আখ্যা দিয়ে বলেন, বক্তব্য না বুঝে, না পড়ে বা না শুনে এমন কথা বলা মোটেও সমীচীন নয়। জলবায়ু পরিবর্তন কিংবা রোহিঙ্গা সঙ্কট কোনো দলের বিষয় নয়, এগুলো সম্পূর্ণ জাতীয় ও বৈশ্বিক স্বার্থের বিষয়।

তবে সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ সফরের বাইরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত ও তুরস্ক সফর এবং বহুল আলোচিত গঙ্গা ও তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ নাকি ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা হবে—তা নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরণের ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনা চলছে। 

২২ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ উপস্থিত হয়ে ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে।  একই সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সব পক্ষকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ দেওয়াকে বর্তমান সরকারের জন্য বড়ো পরীক্ষা বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, সাড়ে চার বিলিয়ন ইউরোর (আনুমানিক ৬১ হাজার ৬৫০ কোটি টাকা) দ্বিপাক্ষিক বাণিজ্যকে নতুন উচ্চতায় নিতে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা জোরদার করতে এয়ারবাস কেনার এই মেগা প্রকল্প অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে। 

তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্স কোনো ধরনের ব্ল্যাকমেইল বা চাপ প্রয়োগের কূটনীতিতে বিশ্বাস করে না।

একাত্তর/এসি
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, নথি জালিয়াতি রোধ এবং দেশে ও বিদেশে অবৈধ সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশিদের সুরক্ষায় সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
ইরানের শত্রুরা পরাধীনতা ও অপমানের যে পুরনো অধ্যায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর