শেষ হলো সংসদীয় কমিটি গঠন, আরও পাঁচ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্বে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম

আরও ১২টি সংসদীয় কমিটি গঠন হলো বুধবার। এর মধ্য দিয়ে দ্বাদশ সংসদের যাত্রা শুরুর পাঁচ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করা হলো।

গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সবগুলো কমিটি গঠন করা হয়েছিলো।

বুধবার গঠন করা কমিটিগুলোর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী । গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাসদের হাসানুল হক ইনু। এবার তিনি নির্বাচনে জিততে পারেননি।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এবারের মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। সরকারের গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীফ আহমেদ । সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদূর উষৈশিং। গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। গত সংসদে এই কমিটির সভাপতি শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বেনজীর এই কমিটির সভাপতি হন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন এ কে এম রহমতুল্লাহ। তিনি এবার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান। গত সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল ইসলাম। তিনি গত সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদূীয় কমিটির সভাপতি ছিলেন।

বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভিাপতি হয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

কেএসএইচ
সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর