‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

ফাগুনের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় খাদ্যপণ্য উৎপাদনে কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জার্মানির মিউনিখে তিন দিনের সফরের বিষয়ে শুক্রবার গণভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর এটা তার প্রথম সংবাদ সম্মেলন।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কথাটা আমি বলতে পারি, এই যে কালকে বৃষ্টি হল না! কথায় তো আছে, ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’। মাঘের শেষে কিন্তু বৃষ্টি হলো। আবার এই ফাল্গুনের শুরুতেও কিছু বৃষ্টি।

‘আমের মুকুলগুলি আবার তরতাজা হয়ে উঠছে। ক্ষেতে কেবল ধানের চারা রোপণ, সেখানেও সেচের আর প্রয়োজন হবে না এই বৃষ্টি যদি ভালোভাবে হয়। মাটির ময়েশ্চার বাড়বে, ফসল ভালো হবে। ফুলের হয়তো একটু ক্ষতি হবে, কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের কোনো অসুবিধা হবে নাম,’ বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, হ্যাঁ পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে এবং সেটা আমরাই শুরু করেছি। বীজ উৎপাদন শুরু করেছি এবং কোন কোন এলাকায় পেঁয়াজ হয় সেটাও খুঁজে বের করেছি। 

‘যখনই কোভিড অতিমারি দেখা দিলো। সারাবিশ্বে যখন লকডাউন আসলো, পণ্য পরিবহণ বাধাগ্রস্ত হলো, তখন থেকেই কিন্তু আমি বলে যাচ্ছি, আমাদের নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে।’

এক ইঞ্চি জমি যেনো অনাবাদি না থাকে এবং সেটা শুধু বলা না, কার্যকরও করেছি বলেও মন্তব্য করেন তিনি।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর